মাল গাড়ির ধাক্কায় মৃত এক যুবক - The News Lion

মাল গাড়ির ধাক্কায় মৃত এক যুবক

 


দি নিউজ লায়ন;   শুক্রবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড স্টেশন সংলগ্ন সাত বাঁকুড়া এলাকায়। মৃত যুবকের নাম আমেরুল হোসেন খান ,তার বয়স ৩০ বছর ,তার বাড়ি স্থানীয় দ্বারিগেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে শুক্রবার বিকালে আমেরুল হোসেন খান রেল লাইনের ধারে সাত বাঁকুড়া এলাকায় দাঁড়িয়ে ছিল।


 সেই সময় দ্রুতগতিতে আসা মাল গাড়ির ধাক্কায় সে রেল লাইনের ধারে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিশও রেলের আধিকারিকরা । রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পাঠায়। সেই সঙ্গে ঠিক কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করে। আমেরুল হোসেন খানের মৃত্যু সংবাদ দ্বারি গেড়িয়া এলাকায় তার বাড়িতে পৌঁছলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.